ইন্টারনেটে নিজের মত প্রকাশের জনপ্রিয় মাধ্যম ব্লগ। ব্লগের উপস্থাপনা
তখনই সার্থক হয় যখন বেশিসংখ্যক পাঠক আপনার ব্লগের লেখাগুলো নিয়মিত পড়বে। ব্লগের পাঠকসংখ্যা
বাড়ানোর সাতটি উপায় :
১ .সম্পাদনাই মূলমন্ত্র:
লেখা হতে হবে ছিমছাম,
ঝকঝকে। এ ক্ষেত্রে আপনার
ব্লগপোস্টের শিরোনাম যথাসম্ভব ছোট রাখুন। ব্লগকে আকর্ষণীয় রাখতে সব সময় পোস্টে লেখা বিষয়ের সঙ্গে সামঞ্জস্য
রেখে ছবি দিতে ভুলবেন না। ছবিসহ ব্লগ, ছবিহীন এর চেয়ে অনেক বৈচিত্র্যপূর্ণ। সংবাদপত্র থেকে
টিপস সংগ্রহ করুন।
পাঠকদের মন্তব্যের প্রতি যত্নশীল হোন। লেখার সয়েঙ্গ নির্দিষ্ট কয়েকটি কিওয়ার্ড
ব্যবহার করুন। এতে তারা সহজেই কাঙ্ক্ষিত পোস্টটি খুঁজে পাবে। ব্লগ নিয়মিত
আপডেট করুন বা নতুন কিছু লিখুন। কোনো কারণে কিছুদিন লিখতে না পারলে নতুন লেখায় সে প্রসঙ্গে
কৈফিয়ত দিতে দ্বিধাবোধ করবেন না। এতে পাঠক ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নেবে।
২.সাম্প্রতিক বিষয়ে
লিখুন:
সাধারণত সবাই ইন্টারনেটে
সামপ্রতিক ঘটনাবলিই খোঁজ করে। এ ক্ষেত্রে আপনি দৈনন্দিন জীবনের সাম্প্রতিক ও চলমান ঘটনাগুলোর
ওপরই লেখার চেষ্টা করুন। নতুন কিছু জানতে পারলে বা ব্রেকিং নিউজ পেলে সঙ্গে সঙ্গে সেটি
আপনার ব্লগে শেয়ার করুন। এতে আপনি অনেক বেশি পাঠক পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায়, কেউ সাম্প্রতিক বিষয়ের
ওপর অনেক কম লিখেও ২০-৩০টির মতো মন্তব্য পায়। অন্যদিকে পুরনো একটি ইস্যুর ওপর লিখে অনেক বড়
একটি পোস্ট দেওয়া সত্ত্বেও মন্তব্য পায় ৫-১০টি। খুবই ভালো বা খুবই খারাপ মানের লেখার চেয়ে
প্রতি লেখার একই মান ধরে রাখুন। এটি নিঃসন্দেহে আপনার ব্লগের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসবে।

