Showing posts with label Career. Show all posts
Showing posts with label Career. Show all posts

Wednesday, April 24, 2013

হতে চাইলে 'অনলাইন' কারবারি

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আল বেরুনী। অবসর সময়ের বেশির ভাগই কাটে ব্লগ লিখে। তবে শখে নয়, তিনি ব্লগ লেখেন বাড়তি আয়ের জন্য। এখানকার আয় কখনো কখনো চাকরির বেতনও ছাড়িয়ে যায়। সুজন একা নন, এরই মধ্যে অর্ধলক্ষাধিক বাংলাদেশি তরুণ অনলাইনে নিজস্ব ব্যবসা খুলেছেন। গ্রাহকদের সেবা ও পরামর্শ দিয়ে তাঁরা আয় করছেন বৈদেশিক মুদ্রা।