অনেক
সময় কম্পিউটারের হার্ডডিস্ক ফরম্যাট হয়ে যায়। এতে কম্পিউটারে সংরক্ষিত
গুরুত্বপূর্ণ অনেক তথ্য হারিয়ে যায়। হারিয়ে যাওয়া (ডিলিট হওয়া) এসব
ফাইল পুনরুদ্ধার (ফাইল রিকভার) করতে হলে বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে
হয়। এসব সফটওয়্যার অনলাইনে কিনতে পাওয়া যায়। তবে এ ধরনের কিছু
সফটওয়্যার আবার বিনামূল্যেও পাওয়া যায়। ফাইল রিকভার করার এমনই একটি
সফটওয়্যার 'প্যানডোরা রিকভারি'।
Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts
Sunday, March 31, 2013
হারিয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার
অনেক
সময় কম্পিউটারের হার্ডডিস্ক ফরম্যাট হয়ে যায়। এতে কম্পিউটারে সংরক্ষিত
গুরুত্বপূর্ণ অনেক তথ্য হারিয়ে যায়। হারিয়ে যাওয়া (ডিলিট হওয়া) এসব
ফাইল পুনরুদ্ধার (ফাইল রিকভার) করতে হলে বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে
হয়। এসব সফটওয়্যার অনলাইনে কিনতে পাওয়া যায়। তবে এ ধরনের কিছু
সফটওয়্যার আবার বিনামূল্যেও পাওয়া যায়। ফাইল রিকভার করার এমনই একটি
সফটওয়্যার 'প্যানডোরা রিকভারি'।কম্পিউটার রক্ষার ৫ কবচ
অনেক
কঠিন কাজই সহজ করে দিচ্ছে কম্পিউটার। কিন্তু ভাইরাস, স্পাইঅয়্যার,
হ্যাকার, স্প্যামারদের যন্ত্রণায় কম্পিউটার ব্যবহারই এখন কঠিন হয়ে পড়েছে।
এসব যন্ত্রণা থেকেও আছে সহজ মুক্তির উপায়!
সেফটি স্ক্যানার
কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের 'সেফটি স্ক্যানার' টুলটি খুবই কার্যকর। 'সেফটি স্ক্যানার' ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার এবং ম্যালিসিয়াসের মতো ক্ষতিকর প্রোগাম মুছে ফেলা যায়। প্রচলিত অ্যান্টিভাইরাসের সঙ্গে এর কিছু পার্থক্য আছে। অ্যান্টিভাইরাসগুলো শুধু পিসি স্ক্যান করে, আর সেফটি স্ক্যানার পিসি স্ক্যানের পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।
টুলটি প্রথমে www.microsoft.com/security/scanner/en-us/default.aspx সাইট থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল ও চালু করতে হবে। এরপর কোন পদ্ধতিতে স্ক্যান করতে চান তা নির্বাচন করে দিলেই হলো।

Saturday, March 30, 2013
উইন্ডো লুকিয়ে রাখতে হলে
অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। বাসায় কিংবা অফিসে কম্পিউটার সংকট পড়লে এমনটি ঘটে। এ ক্ষেত্রে দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেক জনের লাগছে মাইক্রোসফট অফিস।
এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্য জনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে।
এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়ার 'ওয়াচক্যাট'।
চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্র্যাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে।
Wednesday, March 27, 2013
এক সফটওয়্যারে সব ফাইল খোলা
কম্পিউটারে ব্যবহারকারীর বিভিন্ন ধরনের কাজ করার জন্য একেক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এসব সফটওয়্যার আলাদা আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয়। তা ছাড়া ইনস্টল করা সফটওয়্যার কম্পিউটারকে কিছুটা হলেও ধীরগতির করে। এসব সমস্যা সমাধানে উপযুক্ত সফটওয়্যার, 'ইউনিভার্সাল ভিউয়ার'। যার মাধ্যমে ইমেজ, মিডিয়া, ইন্টারনেট রিলেটেড ফাইল, ওপেন অফিস, মাইক্রোসফট অফিস বিভিন্ন ফাইলের কাজ করা যায়। এ ছাড়া টেঙ্ট ফাইলকে প্লেন টেঙ্টে রূপান্তর করা যায়।
ইউনিভার্সাল ভিউয়ার হলো অনেক ফরম্যাটের ফাইল সমর্থিত ভিউয়ার সফটওয়্যার। তা ছাড়া এটিতে উইন্ডোজ এঙ্প্লোরার ও টোটাল কমান্ডার লিস্টারের সব ফিচার রয়েছে। ইউনিকোড সমর্থিত এ ভিউয়ারের মাধ্যমে ডক, ডকএঙ্, এঙ্এলএস, পিপিটি ডকুমেন্ট পড়া এবং একধরনের ফাইল থেকে অন্য ধরনের ফাইলে রূপান্তর করা যায়।
Tuesday, March 26, 2013
পিকপিক থেকে স্ক্রিনশট
এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইউজার ফ্রেন্ডলি ইমেজ এডিট টুল রয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ফটোশপের মতোই ইমেজ এডিট করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এ ফ্রিওয়্যার সফটওয়্যারটি দিয়ে উইন্ডো বা ওয়েবপেজের নানা ধরনের স্ক্রিনশট নেওয়া যাবে। ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন আপনার স্ক্রিনশট ভিউ। পুরো স্ক্রিন ও স্ক্রিনের যেকোনো অংশের প্রয়োজন অনুযায়ী শট নিতে এটি বেশি কার্যকর। এ ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ব্রাইটনেস, কনট্রাস্ট, কালার প্যালেট, ইফেক্টসহ ইমেজের সব ধরনের কাজই করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যেই। ঠিকানা : www.picpick.org/download
Subscribe to:
Posts (Atom)