তিন
বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পাস করেও
চাকরির পেছনে ছোটেননি আসিফ। আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজে কিছু করবেন।
বিনিয়োগ বলতে ইন্টারনেট সংযোগসহ ঘরের কম্পিউটার আর অ্যানড্রয়েড অপারেটিং
সিস্টেমের একটি ট্যাবলেট। মুক্ত সফটওয়্যারের এই যুগে আর কী লাগে। শুরু
করলেন অ্যাপ্লিকেশন বানানো। এ ক্ষেত্রে আস্থা রাখলেন আরেক মুক্ত সফটওয়্যার
'ওয়ার্ডপ্রেসে'। এরপর শুধুই এগিয়ে গেছেন। এ সময়ের মধ্যেই গড়ে তুলেছেন
মাঝারি আকারের একটি সফটওয়্যার। এখানে কাজ করেন ২১ জন। সবারই আস্থা মুক্ত
সফটওয়্যারে। আসিফ জানান, মুক্ত সফটওয়্যারের সোর্সকোড সবার জন্য উন্মুক্ত।
আর সফটওয়্যার ব্যবহারে সমস্যা হলে সমাধানের উপায়ও পাওয়া যায়। একান্তই যদি
সমস্যা জট পেকে যায়, তাহলে অনলাইনে ডেভেলপারদের জানালে তাঁরা এর সমাধান করে
দেন। যেহেতু মুক্ত সফটওয়্যার তৈরিতে অনেকেই যুক্ত থাকেন (কোনো প্রতিষ্ঠান
নয়), তাই এর কোনো নির্দিষ্ট মালিকানা থাকে না। ফলে লাইসেন্স নবায়নে
প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ টাকাও গুনতে হয় না
Showing posts with label Tutorials. Show all posts

Sunday, May 5, 2013
স্বাধীন কাজে স্বাধীন সফটওয়্যার
তিন
বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পাস করেও
চাকরির পেছনে ছোটেননি আসিফ। আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজে কিছু করবেন।
বিনিয়োগ বলতে ইন্টারনেট সংযোগসহ ঘরের কম্পিউটার আর অ্যানড্রয়েড অপারেটিং
সিস্টেমের একটি ট্যাবলেট। মুক্ত সফটওয়্যারের এই যুগে আর কী লাগে। শুরু
করলেন অ্যাপ্লিকেশন বানানো। এ ক্ষেত্রে আস্থা রাখলেন আরেক মুক্ত সফটওয়্যার
'ওয়ার্ডপ্রেসে'। এরপর শুধুই এগিয়ে গেছেন। এ সময়ের মধ্যেই গড়ে তুলেছেন
মাঝারি আকারের একটি সফটওয়্যার। এখানে কাজ করেন ২১ জন। সবারই আস্থা মুক্ত
সফটওয়্যারে। আসিফ জানান, মুক্ত সফটওয়্যারের সোর্সকোড সবার জন্য উন্মুক্ত।
আর সফটওয়্যার ব্যবহারে সমস্যা হলে সমাধানের উপায়ও পাওয়া যায়। একান্তই যদি
সমস্যা জট পেকে যায়, তাহলে অনলাইনে ডেভেলপারদের জানালে তাঁরা এর সমাধান করে
দেন। যেহেতু মুক্ত সফটওয়্যার তৈরিতে অনেকেই যুক্ত থাকেন (কোনো প্রতিষ্ঠান
নয়), তাই এর কোনো নির্দিষ্ট মালিকানা থাকে না। ফলে লাইসেন্স নবায়নে
প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ টাকাও গুনতে হয় নাTuesday, April 2, 2013
ই-বুক বা অকাগুজে বই
প্রযুক্তি বদলে দিয়েছে বই প্রকাশের ধরনও।এখন বই মানে সদ্য ছাপা কালির গন্ধ নয়।কম্পিউটারে বসেই এখন পড়া যাচ্ছে হরেক রকম ব্ই।অকাগুজে এসব বই দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।১৪৪০ সালে গুটেনবার্গের ছাপাখানায় সর্বপ্রথম বই ছাপা হয়েছিল তবে না ছেপেও যে বই প্রকাশ করা যা্য় তা দেখতে ঘুরে আসতে ইন্টারনেট এর জগত থেকে।
ইন্টারনেটে বাংলা বই :
ইন্টারনেটে বাংলা ই-বুক এর এক বিশাল সংগ্রহশালা রয়েছে।ইংরেজি ভাষার ই-বুক এর তুলনায় বাংলা ই-বুক এর সমাহার যে কম নয় তা বাংলা বই এর বিভিন্ন সাইট ঘুরে দেখলেই বোঝা যায়।বাংলা এসব ই-বই বিনামুল্যে যেমন পাওয়া যায় তেমনি চাইলে বিভিন্ন সাইট থেকে কিনেও নেওয়া যায়।
বিনামুল্যে বাংলা বই ডা্উনলোড করা যায় এমন সাইটের মধ্যে অন্যতম হচ্ছে eboi4u.blogspot.com এই সাইট থেকে আপনি আপনার পছন্দের লেখক এর বই আর কমিক সংগ্রহ করতে পারবেন ইংরেজি বই এই সাইটে পাবেন।

Sunday, March 31, 2013
কম্পিউটার রক্ষার ৫ কবচ
অনেক
কঠিন কাজই সহজ করে দিচ্ছে কম্পিউটার। কিন্তু ভাইরাস, স্পাইঅয়্যার,
হ্যাকার, স্প্যামারদের যন্ত্রণায় কম্পিউটার ব্যবহারই এখন কঠিন হয়ে পড়েছে।
এসব যন্ত্রণা থেকেও আছে সহজ মুক্তির উপায়!
সেফটি স্ক্যানার
কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের 'সেফটি স্ক্যানার' টুলটি খুবই কার্যকর। 'সেফটি স্ক্যানার' ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার এবং ম্যালিসিয়াসের মতো ক্ষতিকর প্রোগাম মুছে ফেলা যায়। প্রচলিত অ্যান্টিভাইরাসের সঙ্গে এর কিছু পার্থক্য আছে। অ্যান্টিভাইরাসগুলো শুধু পিসি স্ক্যান করে, আর সেফটি স্ক্যানার পিসি স্ক্যানের পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।
টুলটি প্রথমে www.microsoft.com/security/scanner/en-us/default.aspx সাইট থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল ও চালু করতে হবে। এরপর কোন পদ্ধতিতে স্ক্যান করতে চান তা নির্বাচন করে দিলেই হলো।

Friday, March 29, 2013
সবার জন্য গুগল+
ব্যবহারকারীর
সংখ্যার দিক থেকে ইন্টারনেট বিশ্বের শীর্ষস্থান এখনো গুগলের দখলে। কিন্তু
শীর্ষে থেকেও নিশ্চিন্ত নয় গুগল। কারণ 'ফেইসবুক' দ্বিতীয় স্থানে থেকে
নিঃশ্বাস ছাড়ছে গুগলের ঘাড়ে। অবশ্য চুপ করেও নেই গুগল। গত জুনে পরীক্ষামূলক
যাত্রা শুরু হলেও মঙ্গলবার থেকে সবার জন্য চালু হয়েছে গুগলের সামাজিক
যোগাযোগ সাইট 'গুগল প্লাস'।
সামাজিক যোগাযোগের যে দাওয়াই জুকারবার্গ দিয়েছেন, তা যে বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারী রুদ্ধশ্বাসে গিলছেন, তা বুঝতে কিন্তু দেরি হয়নি সার্চ জায়ান্ট গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ আর সার্জিও ব্রিনের। তাই সামাজিক যোগাযোগ নিয়ে বিভিন্ন সময় উন্মত্ততা দেখিয়েছেন তাঁরা। ইমেইল সেবার মধ্যে স্বল্পমাত্রায় সামাজিক যোগাযোগ সুবিধা যুক্ত করে ফেইসবুকের কিছু ব্যবহারকারীকে টানতে চেয়েছিলেন, চালু করেছিলেন স্বল্পমাত্রার সামাজিক যোগাযোগ সেবা 'গুগল বাজ', কিন্তু না, ফেইসবুকের টিকিটিও ছুঁতে পারেননি ল্যারিরা। তবে হাল ছেড়ে দেওয়ার পাত্র যে তাঁরা নন, তা জানা যায় গুগল প্রতিষ্ঠার ইতিহাস পড়লেই। নতুনরূপে ল্যারিরা নতুন সামাজিক যোগাযোগ সাইট তৈরির উদ্যোগ নেন। আর সে উদ্যোগেরই ফসল গুগলের নিজস্ব প্রথম পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগ সাইট 'গুগল প্লাস'।

স্বাস্থ্য সমস্যার পরামর্শ ওয়েবে
রোগ তো আর সময় বুঝে আসে না! তা ছাড়া ছোটখাটো স্বাস্থ্য সমস্যায় অনেকে পয়সা খরচ করে চিকিৎসকের কাছে যেতে চান না। কারো কারো সময়ও মেলে না চিকিৎসা নেওয়ার। এমন রোগীদের জন্য ওয়েবই ভরসা। শুধু ছোটখাটো রোগ নয়, প্রচলিত প্রায় সব রোগের দাওয়াই আছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে। রোগের লক্ষণ, প্রতিষেধক ও করণীয় কী_সবই পাবেন এক ওয়েবে (www.webmd.com)। নবজাতকদের চিকিৎসা, খাবার পরিকল্পনা তথ্যও পাবেন এ সাইটে। টিনএজাররাও তাদের দরকারি স্বাস্থ্য পরামর্শ পাবে। নির্ভরযোগ্য এ ওয়েবে মায়েদের গর্ভকালীন স্বাস্থ্য পরামর্শ, ঘুমের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, শারীরিক ফিটনেস, দাঁতের সমস্যাসহ প্রায় সব ধরনের স্বাস্থ্য সমস্যার পরামর্শ ও করণীয় দেওয়া আছে।
Subscribe to:
Posts (Atom)