Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts

Sunday, May 5, 2013

স্বাধীন কাজে স্বাধীন সফটওয়্যার

তিন বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পাস করেও চাকরির পেছনে ছোটেননি আসিফ। আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজে কিছু করবেন। বিনিয়োগ বলতে ইন্টারনেট সংযোগসহ ঘরের কম্পিউটার আর অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি ট্যাবলেট। মুক্ত সফটওয়্যারের এই যুগে আর কী লাগে। শুরু করলেন অ্যাপ্লিকেশন বানানো। এ ক্ষেত্রে আস্থা রাখলেন আরেক মুক্ত সফটওয়্যার 'ওয়ার্ডপ্রেসে'। এরপর শুধুই এগিয়ে গেছেন। এ সময়ের মধ্যেই গড়ে তুলেছেন মাঝারি আকারের একটি সফটওয়্যার। এখানে কাজ করেন ২১ জন। সবারই আস্থা মুক্ত সফটওয়্যারে। আসিফ জানান, মুক্ত সফটওয়্যারের সোর্সকোড সবার জন্য উন্মুক্ত। আর সফটওয়্যার ব্যবহারে সমস্যা হলে সমাধানের উপায়ও পাওয়া যায়। একান্তই যদি সমস্যা জট পেকে যায়, তাহলে অনলাইনে ডেভেলপারদের জানালে তাঁরা এর সমাধান করে দেন। যেহেতু মুক্ত সফটওয়্যার তৈরিতে অনেকেই যুক্ত থাকেন (কোনো প্রতিষ্ঠান নয়), তাই এর কোনো নির্দিষ্ট মালিকানা থাকে না। ফলে লাইসেন্স নবায়নে প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ টাকাও গুনতে হয় না

Sunday, March 31, 2013

কম্পিউটার রক্ষার ৫ কবচ

অনেক কঠিন কাজই সহজ করে দিচ্ছে কম্পিউটার। কিন্তু ভাইরাস, স্পাইঅয়্যার, হ্যাকার, স্প্যামারদের যন্ত্রণায় কম্পিউটার ব্যবহারই এখন কঠিন হয়ে পড়েছে। এসব যন্ত্রণা থেকেও আছে সহজ মুক্তির উপায়! 
সেফটি স্ক্যানার
কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের 'সেফটি স্ক্যানার' টুলটি খুবই কার্যকর। 'সেফটি স্ক্যানার' ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার এবং ম্যালিসিয়াসের মতো ক্ষতিকর প্রোগাম মুছে ফেলা যায়। প্রচলিত অ্যান্টিভাইরাসের সঙ্গে এর কিছু পার্থক্য আছে। অ্যান্টিভাইরাসগুলো শুধু পিসি স্ক্যান করে, আর সেফটি স্ক্যানার পিসি স্ক্যানের পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।
টুলটি প্রথমে www.microsoft.com/security/scanner/en-us/default.aspx সাইট থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল ও চালু করতে হবে। এরপর কোন পদ্ধতিতে স্ক্যান করতে চান তা নির্বাচন করে দিলেই হলো।

Friday, March 29, 2013

স্বাস্থ্য সমস্যার পরামর্শ ওয়েবে


 রোগ তো আর সময় বুঝে আসে না! তা ছাড়া ছোটখাটো স্বাস্থ্য সমস্যায় অনেকে পয়সা খরচ করে চিকিৎসকের কাছে যেতে চান না। কারো কারো সময়ও মেলে না চিকিৎসা নেওয়ার। এমন রোগীদের জন্য ওয়েবই ভরসা। শুধু ছোটখাটো রোগ নয়, প্রচলিত প্রায় সব রোগের দাওয়াই আছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে। রোগের লক্ষণ, প্রতিষেধক ও করণীয় কী_সবই পাবেন এক ওয়েবে (www.webmd.com)। নবজাতকদের চিকিৎসা, খাবার পরিকল্পনা তথ্যও পাবেন এ সাইটে। টিনএজাররাও তাদের দরকারি স্বাস্থ্য পরামর্শ পাবে। নির্ভরযোগ্য এ ওয়েবে মায়েদের গর্ভকালীন স্বাস্থ্য পরামর্শ, ঘুমের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, শারীরিক ফিটনেস, দাঁতের সমস্যাসহ প্রায় সব ধরনের স্বাস্থ্য সমস্যার পরামর্শ ও করণীয় দেওয়া আছে।

Tuesday, March 26, 2013

ভিএলসি দিয়ে ভিডিও ওয়ালপেপার



 
ডেস্কটপে স্বকীয়তা ফুটিয়ে তুলতে নিজস্ব ওয়ালপেপার ব্যবহার করা যায়। চাইলে কোনো ভিডিও ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারেন। কাজটি করতে পারবেন ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে। এতে আপনার মেশিন ধীরগতি হয়ে পড়বে না; কম্পিউটারের গতি থাকবে একই রকম।
যাঁদের ভিএলসি প্লেয়ারটি ডেস্কটপে নেই, তাঁরা www.videolan.org/vlc ঠিকানা থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর কম্পিউটারে ইনস্টল শেষে চলে যান Preferences -> Video -> DirectX Video Output-G। এবার সেভ করুন এবং ভিএলসি প্লেয়ার বন্ধ করে দিন। যে ভিডিও ক্লিপটি আপনি ব্যবহার করতে চান, সেটি খুঁজে বের করে ভিএলসি প্লেয়ার দিয়ে প্লে করুন। চলন্ত ভিডিওর ওপর রাইট ক্লিক করে Video >DirectX Wallpaper নির্বাচন করুন। সাধারণ ওয়ালপেপারে ফিরে আসতে চাইলে ভিএলসি বন্ধ করে দিন।